• রাজনীতি

    ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা

      প্রতিনিধি 7 April 2026 , 3:45:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

    মামুনুল হক অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে৷ সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।

    বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করলে গ্রেফতার করার মতো ঘৃণ্য কর্মকাণ্ড করছে সরকার। কিন্তু নব্য ফ্যাসিবাদকে যেকোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে । আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। আর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

    সরকারই বিরোধীদলকে রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির কর্মকাণ্ডে জাতি হতবাক, বিস্মিত। গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট এমনিতেই স্থগিত হয়ে গেছে। সংসদে মাত্র একজন ব্যক্তির কর্মকাণ্ডে বিএনপি সংবিধান নিয়ে সংকট তৈরি করছে।

    মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলকে কথা বলতে দেয়া হয় না৷ দিল্লির আগ্রাসনবিরোধী অবস্থান যারাই নিচ্ছে, তাদের সবাইকে রাজাকার ট্যাগ দিচ্ছে সরকারি দল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর 2:19 PM জামায়াত কর্মী বিবি সাওদার জামিন 2:00 PM সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন ২০২৬ বিল পাস 12:57 PM ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী 12:47 PM জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী 12:37 PM ভোটের কালি মোছার আগেই এ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে: রিজভী 12:11 PM রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব 11:51 AM জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা