• আইন-আদালত

    তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে পিবিআইর আবেদন

      প্রতিনিধি 6 April 2026 , 3:36:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলা- এর তদন্তে নতুন অগ্রগতির চেষ্টা হিসেবে তিনজনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলাম এই আবেদন করেন। এতে সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক জাহাঙ্গীর আলমের ডিএনএ প্রোফাইল তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে (ক্রস ম্যাচ) দেখার অনুমতি চাওয়া হয়েছে। আদালতের বিচারক মোমিনুল হক আবেদনটি গ্রহণ করে পর্যালোচনার জন্য রেখেছেন।

    বিজ্ঞাপন

    আদালত সূত্র জানায়, মামলার অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী হাজির হয়ে তিনি এই আবেদন করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা ইয়ার আহম্মেদ, যিনি প্রধানমন্ত্রীর কাছে তার মেয়ের হত্যার বিচার দাবি করেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাস সংলগ্ন একটি জঙ্গল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

    দীর্ঘ ১০ বছরেও মামলার কোনো সুরাহা হয়নি। সিআইডি-সহ মোট চারটি সংস্থা এ মামলার তদন্ত করেছে এবং ছয়জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনকি দুই দফা ময়নাতদন্তেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

    এ পর্যন্ত মামলার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ছিল সিআইডির ফরেনসিক পরীক্ষায় তনুর পোশাকে তিনজন পুরুষের ডিএনএ নমুনা শনাক্ত হওয়া। এবার সেই সূত্র ধরেই নতুন করে তদন্তে গতি আনতে চায় পিবিআই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা