• আন্তর্জাতিক

    উদ্ধার হওয়া মার্কিন ক্রুকে নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 5 April 2026 , 11:03:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান শেষ পর্যন্ত সফল করেছে যুক্তরাষ্ট্র। দুই দিন ধরে লুকিয়ে থাকার পর তীব্র গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করা হয় এবং শেষ পর্যন্ত নিরাপদে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয় মার্কিন বাহিনী দ্বারা। মার্কিন ওই ক্রু সদস্য বিমান ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে ছিলেন বলে জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন বিমান বাহিনীর ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার হওয়া দ্বিতীয় ক্রু সদস্য এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন, বলে একজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। চলমান নাটকীয় পরিস্থিতির মধ্যেই তাকে উদ্ধার করে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

    জানা গেছে, ওই ক্রু সদস্য বিমান ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে ছিলেন এবং পরে মার্কিন বাহিনীর অভিযানে উদ্ধার হন। উদ্ধারকারী বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিটের সদস্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা