• লাইফস্টাইল

    এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

      প্রতিনিধি 28 March 2026 , 4:17:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বরগুনার পাথরঘাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় বাজারে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

    শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক এলাকা-সংলগ্ন বিষখালি নদীতে মাছটি ধরা পড়ে।

    বিজ্ঞাপন

    খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটার হরিণঘাটা-সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের উদ্দেশে জাল ফেলেন রাসেল হোসেন নামে এক জেলে। পরে জাল টেনে তুলতেই অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির একটি ইলিশ মাছ উঠে আসে। পরবর্তীতে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে গেলে মুন্নী ফিস নামে স্থানীয় এক মৎস্য আড়তে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন তিনি। এরপর ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

    মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মাছটি আকারে অনেক বড়। বিক্রির উদ্দেশে মাছটি কিনেছি। ঢাকার যাত্রাবাড়ি মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। আশাকরি ভালো দামে বিক্রি করা যাবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:17 PM এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি 4:02 PM সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ 3:46 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 3:26 PM সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:16 PM দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 3:11 PM নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 2:15 PM আমেরিকার ‘খারাপের চেয়েও খারাপ’ তালিকায় ১০ বাংলাদেশি 1:32 PM পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী 1:21 PM স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন 1:05 PM ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম খান