• খেলা

    নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে

      প্রতিনিধি 26 March 2026 , 4:09:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে সরাসরি বলেছেন, নেইমারকে ছাড়া ২০২৬ বিশ্বকাপ কল্পনা করা যায় না। তার মতে, ব্রাজিলের তারকা বিশ্বের অন্যতম সেরা তারকা এবং তার উপস্থিতি ফুটবলের জন্য অপরিহার্য।

    সম্প্রতি নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে দলে জায়গা হবে না নেইমারের। এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে এই দলে জায়গা হয়নি নেইমারের। কিন্তু ফরাসি তারকা মনে করেন নেইমার ছাড়া ২০২৬ বিশ্বকাপ কম্পনা করা যায় না।

    বিজ্ঞাপন

    গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, দলটি ভিনিসিউস জুনিয়র ও নেইমার-উভয়ের জন্যই। ভিনি এখন জাতীয় দলে আরও এক ধাপ এগোতে চাইছে, কিন্তু নেইমার তো নেইমারই। তিনি অসাধারণ খেলোয়াড়। আমি বিশ্বকাপকে নেইমার ছাড়া কল্পনা করতে পারি না।’

    তিনি আরও বলেন, ‘আমি আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের বিপরীতে যেতে পারি না, তাকে সম্মান জানাতে হবে।’

    প্যারিস সেন্ট জার্মেইতে নেইমারের সঙ্গে এক লকাররুম ভাগাভাগি করা এমবাপ্পে বলেন, ব্রাজিলের তারকা বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত থাকবে। তিনি বলেন, ‘আমি জানি তিনি (নেইমার) প্রস্তুত থাকবেন, উপস্থিত থাকবেন। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি খেলার গতি বদলাতে পারেন। আমি তার সঙ্গে খেলেছি এবং অনেক শিখেছি।’

    সাক্ষাৎকারে এমবাপ্পে শুধু নেইমারের প্রতি শ্রদ্ধাই দেখাননি, বরং বিশ্বকাপ ২০২৬-এ তার ভূমিকা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি 4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ