• আন্তর্জাতিক

    মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, ভিডিও প্রকাশ

      প্রতিনিধি 26 March 2026 , 12:24:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চরম উত্তেজনার মধ্যেই আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসি। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। এরপরও এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

    ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নয়তো দেশটিতে আরো ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ। তেহরান বলছে, বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে।

    এদিকে সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি।

    ইসরাইলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলে হামলা চালিয়েছে হিজবুল্লাহও। তাদের রকেট মেতুলা, দাফনা ও নাহারিয়া এলাকায় আঘাত হেনেছে।

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশেপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    জবাবে ইসরাইলি বিমান বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব।

    বিজ্ঞাপন

    মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে।

    এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন এফ/এ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা একটি মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।

    এফ-১৮ যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধবিমান যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ‘ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’

    এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক এফ-১৫ যুদ্ধবিমান ও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।

    এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রু পক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:24 PM মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, ভিডিও প্রকাশ 12:09 PM উত্তরায় গোপন ল্যাবে তৈরি মাদক সাউন্ডবক্সে-খেলনায় করে বিদেশে পাচার 11:53 AM তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের 11:33 AM আরও ১ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ২৫ 11:13 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 11:04 AM জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 10:59 AM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা 10:51 AM কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 7:33 PM সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা 6:39 PM চাকরি হারালেন ৪৩তম ব্যাচের চার এএসপি