• খেলা

    রাজস্থান রয়্যালস বিক্রি: ওয়ার্ন পরিবারের প্রাপ্তি প্রায় ৫০০ কোটি টাকা

      প্রতিনিধি 25 March 2026 , 4:50:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রিকেট মাঠে তার লেগ-স্পিন যেমন ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলত, তেমনি ভবিষ্যৎ ভাবনায়ও কম যাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। বহু বছর আগে করা একটি ছোট শর্তই এখন তার পরিবারের জন্য বড় প্রাপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    আইপিএলের দল রাজস্থান রয়্যালস সম্প্রতি প্রায় ১.৬৩ বিলিয়ন ডলার বা ১৫,২৯০ কোটি ভারতীয় রুপি দামে বিক্রি হয়েছে। এই অঙ্ক বাংলাদেশি টাকায় দাঁড়ায় আনুমানিক ২০ হাজার কোটির বেশি।

    বিজ্ঞাপন

    ২০০৮ সালে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার সময় ওয়ার্ন তার চুক্তিতে একটি বিশেষ ধারা রাখেন। সেখানে বলা ছিল-প্রতি মৌসুমে খেললে তিনি পাবেন ০.৭৫ শতাংশ মালিকানা।
    চার মৌসুম খেলার ফলে তার মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ। আর এই ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্যই এখন প্রায় ৫০০ কোটি টাকা।

    ২০২২ সালে ওয়ার্নের মৃত্যুর পরও তার সেই সিদ্ধান্তের ফল পাচ্ছে পরিবার। আইপিএল ২০২৬ শেষে তারা এই শেয়ার নগদায়ন করতে পারবে বলে জানা গেছে।

    সূত্র: এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:50 PM রাজস্থান রয়্যালস বিক্রি: ওয়ার্ন পরিবারের প্রাপ্তি প্রায় ৫০০ কোটি টাকা 4:10 PM দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর শুনানি ৯ এপ্রিল 3:59 PM প্রধানমন্ত্রী জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না: উপদেষ্টা জাহেদ 3:53 PM গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: র‍্যাব 2:27 PM ঈদের পর নতুন হিটের দৌড় শুরু! 2:01 PM দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল 1:53 PM ‎প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল 1:22 PM আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই: ট্রাম্প 1:17 PM রাজধানীতে পাঁচ দিনে তিন খুন 1:07 PM দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম