...
  • বিনোদন

    রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন চিত্রনায়িকা তমা মির্জা

      প্রতিনিধি 24 March 2026 , 1:15:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার মধ্যকার প্রেমের বিষয়। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ-সবখানেই দু’জনকে একসঙ্গে দেখা যেত, হাতে হাত রেখে চলতে দেখা যেত।

    এসব দৃশ্য দেখার পর তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, তাদের পর্দার পেছনের রসায়ন শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। একসময় হয়তো তারা প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করবেন। যদি বিষয়টি নিজেদের মধ্যে লুকায়িতও রাখেন, তাহলে হয়তো সরাসরি বিয়ে করে জানাবেন।

    বিজ্ঞাপন

    সম্প্রতি এক অনুষ্ঠানে ভিন্ন কথা বললেন তমা মির্জা। তার কাছে সরাসরি জানতে চাওয়া হয়, নির্মাতা রাফীর সঙ্গে সম্পর্ক এখনো রয়েছে কিনা। এমন প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। এরপরও দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, মানে কী বলব? ট্রু না ফলস, মানে ট্রু অর ফলস।

    এ সময় তাকে উপস্থাপিকা সত্য-মিথ্যা কিংবা হ্যাঁ বা না বলার সুযোগ দিলে কোনো ধরনের রাখঢাক ছাড়াই সরাসরি চিত্রনায়িকা জানিয়ে দেন, আচ্ছা… না। আর তমার এই অকপটে ‘না’-তে কেবল উপস্থাপিকাই নয়, বরং তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়েছেন।

    গত কয়েক বছরের নিবিড় সম্পর্ক হঠাৎ না থাকা কিংবা অস্বীকারের বিষয়টি নিতে পারছেন না তারা। কেউ কেউ প্রশ্ন করছেন, কী কারণে সম্পর্কে বিচ্ছেদ হলো? আর বন্ধুত্বের পথটাও কী ভিন্ন দিকে মোড় নিয়েছে?

    এদিকে বন্ধুত্বের ভবিষ্যৎ সম্পর্কে এ চিত্রনায়িকা বলেন, আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথাবার্তা হয় না। অর্থাৎ, এখন স্পষ্ট-নির্মাতা রাফীর সঙ্গে তার সম্পর্ক এখন মোটেও ভালো নেই।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:14 PM ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি 6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.