• জাতীয়

    রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় পরিবর্তন, দেয়া হবে ৩ ক্যাটাগরিতে: ডব্লিউএফপি

      প্রতিনিধি 24 March 2026 , 12:42:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১ এপ্রিল থেকে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমান মাসিক খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। নতুন ব্যবস্থায় পরিবারগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বরাদ্দ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    সংস্থাটি জানায়, গত বছর পরিচালিত একটি জরিপের ভিত্তিতে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও খাদ্য সংকটের গভীরতা অনুযায়ী এই নতুন শ্রেণিবিভাগ করা হয়েছে।

    ক্যাটাগরি-১ (অত্যন্ত অনিরাপদ): যারা তীব্র খাদ্য সংকটে ভুগছেন, এমন পরিবারের সদস্যরা কক্সবাজারে জনপ্রতি ১২ ডলার এবং ভাসানচরে ১৩ ডলার করে মাসিক সহায়তা পাবেন।

    বিজ্ঞাপন

    ক্যাটাগরি-২ (উচ্চ মাত্রার অনিরাপদ): যারা মাঝারি ধরনের খাদ্য ঝুঁকিতে আছেন, তারা কক্সবাজারে ১০ ডলার এবং ভাসানচরে ১১ ডলার করে পাবেন।

    ক্যাটাগরি-৩ (কম ঝুঁকিপূর্ণ): তুলনামূলক স্থিতিশীল এবং মোকাবিলা করার সক্ষমতা যাদের বেশি, তারা কক্সবাজারে ৭ ডলার এবং ভাসানচরে ৮ ডলার করে সহায়তা পাবেন।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত আট বছরে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল প্রায় ৯ লাখ, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১২ লাখে। এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক