• চাকরি

    ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

      প্রতিনিধি 15 March 2026 , 1:36:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

    আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে তিনি এই তথ্য দেন।

    শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তিনি বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। তিনি আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।

    বিজ্ঞাপন

    সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত উত্তরে এহসানুল হক বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

    শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

    আরেক প্রশ্নের জবাবে এহসানুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

    এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:51 PM হলুদের যত স্বাস্থ্য উপকারিতা 3:38 PM সৌদি আরব-আমিরাতে হামলা চালিয়েছে ইরান 2:58 PM সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান 2:38 PM আড়ং শপিং ব্যাগ না দেওয়ার ঘটনায় আলোচনায় রুমিন ফারহানা 2:32 PM সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 2:20 PM ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল 2:03 PM বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 1:36 PM ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী 1:23 PM হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রীর রহস্যমৃত্যু: ছেলে গ্রেপ্তার, মামলার আপডেট 1:02 PM প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ডোম্যানের