• আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

      প্রতিনিধি 12 March 2026 , 1:51:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) এ বিষয়ক একটি প্রস্তাব পাস হয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে। প্রস্তাবে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান শুধু হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই করছে না, উপরন্তু আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় গুরুতর হুমকির সৃষ্টি করেছে। জাতিসংঘ অবিলম্বে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ওপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানাচ্ছে।

    বিজ্ঞাপন

    গতকাল এই রেজল্যুশন উত্থাপনের পর ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্যরাষ্ট্র সেটির পক্ষে ভোট দিয়েছে। বাকি ২টি রাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত ছিল। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ হয় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    সূত্রঃ আল জাজিরার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:34 AM শূন্য রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট 11:19 AM সিরিজ জয়ের ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ 9:01 PM কারমাইকেল কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগে যুগ্ম আহ্বায়ক হলেন সবুজ মিয়া 6:49 PM চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ 6:35 PM বিশ্বকাপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ 6:28 PM বিশ্বকাপে বিশ্ব কাঁপে 5:01 PM বিশ্বজয়ীকে পেতে রিয়ালের ২ হাজার কোটি টাকার প্রস্তাব 4:08 PM বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 3:05 PM বিশ্বকাপে বিশেষ অনুমতি পেল ইরান 2:55 PM মেসির আর্জেন্টিনা নাকি নেইমারদের ব্রাজিল, ৪ বিভাগের কোথায় কে এগিয়ে?