• রাজনীতি

    রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির মানববন্ধন

      প্রতিনিধি 12 March 2026 , 1:13:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে মানববন্ধন কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তাঁরা।

    বিজ্ঞাপন

    এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন অবস্থান কর্মসূচিতে রয়েছেন। তাঁরা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

    এনসিপির দাবিগুলো হলো-সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

    দলটি বলছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এসব দাবি জানানো হচ্ছে।

    প্রসঙ্গত, এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য প্রথম অধিবেশনে অংশ নিচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:13 PM রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির মানববন্ধন 12:57 PM ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত 12:42 PM সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমা রহমানসহ উপস্থিত ছিলেন যারা 12:10 PM প্রথম অধিবেশনে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:06 PM জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল 11:48 AM হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস 11:43 AM ইরানের স্কুলে হামলা করেছে যুক্তরাষ্ট্র, দায় স্বীকার 11:31 AM বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া আপিলেও বৈধ 11:20 AM ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু 5:44 PM রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের