• জাতীয়

    দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী নির্ধারণ, ১৪ মার্চ প্রধানমন্ত্রী’র উদ্বোধন

      প্রতিনিধি 8 March 2026 , 7:35:37 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন। রোববার (৮ মার্চ) এ সকল ব্যক্তির কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে দেয়া প্রেস ব্রিফিংয়ে, এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

    তিনি বলেন, এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের পূর্বেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী প্রদানের বিষয়ে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করছে।

    ইসমাইল জাবিউল্লাহ বলেন, সরকার প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতর ২০২৬ এর পূর্বেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট ৪৯০৮ টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে দুটি করে মোট ৯৯০ টি মন্দির। সারাদেশে ৭২ টি উপজেলায় বৌদ্ধ বিহার অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে দুইটি করে মোট ১৪৪ টি বৌদ্ধ বিহার ও ১৯৮ টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে দুইটি করে মোট ৩৯৬ টি গির্জা নির্বাচন করা হয়েছে।

    বিজ্ঞাপন

    তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার করে টাকা পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।

    এ ছাড়া প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, এ থেকে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। আর প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পালক বা যাজক ৫ হাজার টাকা, সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন।

    অপরদিকে, প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ক্ষেত্রে ১ হাজার টাকা করে বছরে ২ বার এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে ২ হাজার টাকা করে বোনাস দেয়া হবে বলেও জানিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ।

    তিনি আরও জানান, যেসব মসজিদ সরকারি ও দেশি বা বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। এ সম্মানী দেয়ার ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। সম্মানীগুলো ব্যাংকের মাধ্যমে দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে দেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী নির্ধারণ, ১৪ মার্চ প্রধানমন্ত্রী’র উদ্বোধন 7:32 PM বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীরের স্ট্যাটাস 7:18 PM ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 7:07 PM ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক 7:00 PM পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিপিসি’র চিঠি 5:47 PM মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার 5:29 PM ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস 5:13 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি 5:06 PM এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ 4:25 PM এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী