• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন

      প্রতিনিধি 7 March 2026 , 2:00:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।

    স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি।

    বিজ্ঞাপন

    এ সময় বিস্ফোরণ করা হয় দুটি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপির কর্মী হামিদুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি ওইদিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয় বিএনপির কর্মীরা।

    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:42 AM মেধানির্ভর সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী 11:23 AM ব্রাজিল তারকাকে গালি দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার 11:09 AM সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার 6:20 PM ৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ 5:58 PM বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড 5:25 PM সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর 4:59 PM ভিনদেশি সুন্দরীদের জাদুতে বুঁদ বলিউড 4:16 PM রাজধানীতে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার 3:51 PM প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে 3:47 PM বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রুহুল কবির রিজভী