• বিনোদন

    ৬৬ বছরে নীনা গুপ্তর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

      প্রতিনিধি 7 March 2026 , 1:01:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় অভিনেত্রীকে। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন।

    বিজ্ঞাপন

    এ নিয়ে নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠেছে-৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা? কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন-এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ লিখেছেন-ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন? তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা গুপ্তা। ফলে আপাতত এ খবর ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

    বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সেসব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্তা ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী