• আন্তর্জাতিক

    ইরানে পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ নেই: আইএইএ

      প্রতিনিধি 4 March 2026 , 12:12:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরান পারমাণবিক বোমা তৈরি করছে- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

    মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে।

    এ ছাড়া ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    গত ২৮ ফেব্রুয়ারি সকালে হঠাৎ ইরানের রাজধানী তেহরানসহ বহু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়।

    হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

    জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যার পর রোববার থেকে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান।

    ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে যৌথ হামলায় এখন পর্যন্ত ১৭৬ জন শিশুসহ ৭০০- এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী