• আন্তর্জাতিক

    কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

      প্রতিনিধি 2 March 2026 , 1:44:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুয়েতের আকাশে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

    সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের নিকটবর্তী একটি জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আইয়ের।

    তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    বিজ্ঞাপন

    আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ‘বিধ্বস্ত বিমান থেকে দুই পাইলট বেরিয়ে এসেছেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী।’ তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

    এদিকে এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন