• আইন-আদালত

    চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল

      প্রতিনিধি 1 March 2026 , 7:03:45 প্রিন্ট সংস্করণ

    চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল। রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

    প্যানেলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় ৩ দিন অতিবাহিত হলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে তারা দাবি করেন।

    বিজ্ঞাপন

    ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে সেসময় ক্যামেরা বন্ধ ছিল।

    এমন পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা নির্বাচনের তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো 5:14 PM চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দেশের স্কোয়াড, দেখে নিন একনজরে 4:10 PM চলচ্চিত্রে সালমানের ‘হরিণ হত্যা’র ঘটনা, বাঁধল বিপত্তি 3:30 PM ভিসা নিয়মে বড় পরিবর্তন ভারতের, মানতে হবে নতুন নিয়ম 3:16 PM হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের 1:38 PM বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:10 PM আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি 12:44 PM তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া 12:34 PM মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ