• রাজনীতি

    প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর

      প্রতিনিধি 25 February 2026 , 12:47:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন।

    বিজ্ঞাপন

    এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। খুব আন্তরিকতার সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত কবুল করেছেন। যাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

    ‘এ ছাড়া আলাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক মোবাইল ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় আমাদের আমির সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।’

    এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, গণতান্ত্রিক ধারার সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা রাখতে চায় জামায়াত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ