• রাজনীতি

    মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

      প্রতিনিধি 17 February 2026 , 8:54:44 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ৫ জনসহ মোট ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

    এর আগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?