• রাজনীতি

     ভোলা-৩  আসনে বিএনপি প্রার্থীর জয়

      প্রতিনিধি 12 February 2026 , 10:10:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন। নিকটতন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের থেকে ৯৬১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে মেজর হাফিজ সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

    বিজ্ঞাপন

    ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট এবং ফুলকপি প্রতীকে পেয়েছে ৫৫ হাজার ৬৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের হার ৫৮%।

    উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,০১৭ জন, মহিলা ভোটার ১,৮৭,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:10 PM  ভোলা-৩  আসনে বিএনপি প্রার্থীর জয় 10:02 PM সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয় 10:00 PM কুড়িগ্রাম ৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী 9:58 PM কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী 9:55 PM চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণার অপেক্ষা 9:51 PM পটুয়াখালী ৩ আসনে বিজয়ের পথে নুর 9:42 PM এগিয়ে গেলেন মির্জা আব্বাস 9:32 PM বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা 8:23 PM ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী জয়ী 8:03 PM কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল