• রাজনীতি

    কুড়িগ্রাম ৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী

      প্রতিনিধি 12 February 2026 , 10:00:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর এবং চিলমারী) আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য পাওয়া গেছে।

    দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী মোট ১৩০টি কেন্দ্রে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও তার বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

    বিজ্ঞাপন

    দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৮। এ ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

    ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

    এদিকে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া