• রাজনীতি

    নিজ নিজ আসনে এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

      প্রতিনিধি 12 February 2026 , 7:31:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।

    বিজ্ঞাপন

    তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১৭ আসনে। এই আসনের ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। যেখানে ধানের শীষ প্রতীকে বিএনপি চেয়্যারম্যান পেয়েছেন ২ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৬৬ ভোট।

    অপরদিকে, ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন জামায়াত আমির। এই আসনেও একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১ হাজার ৩১০টি ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫টি ভোট।

    উল্লেখ্য, দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর