• জাতীয়

    দেশবাসীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান; জেনারেল ওয়াকার উজ জামানের

      প্রতিনিধি 12 February 2026 , 12:22:53 প্রিন্ট সংস্করণ

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতির জীবনে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি ভোটপ্রদান করেন। ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।

    গণমাধ্যমকর্মীদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না বিশেষ করে মিডিয়ার লোকজন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে। বক্তব্যের শেষ দিকে, তিনি সবার মঙ্গল কামনা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া