...
  • বিনোদন

    পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি

      প্রতিনিধি 9 February 2026 , 11:00:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মুঠোফোনে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনকলে হত্যার হুমকির সেই অডিও প্রকাশ করেছেন নায়িকা।

    রোববার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও আপলোড করেন পরীমনি। ওই ফোনকলের অডিওতে শোনা যাচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

    বিজ্ঞাপন

    অডিওতে আরও শোনা যাচ্ছে, দেশের বাইরে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইছেন পরীমনি। একপর্যায়ে তারা দুইজনই উচ্চবাচ্য করেন। অডিওটির ক্যাপশনে পরী লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা? অডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

    প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমনি রোববার বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো নিয়ে একটি নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে ‘চমকপ্রদ’ আলোচনা 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান 4:49 PM আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি 3:56 PM ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 3:42 PM ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা 3:14 PM নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে 3:05 PM সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি 11:16 AM প্যারাগুয়ের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 11:06 AM উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.