• জাতীয়

    যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

      প্রতিনিধি 6 February 2026 , 12:37:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশের দাবিতে এই বিক্ষোভ শুরু করেছেন তারা।

    এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করেন। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।

    বিজ্ঞাপন

    সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরো জোরদার করা হয়েছে।’

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা।

    আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক