• অপরাধ

    সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক ৫০৪

      প্রতিনিধি 30 January 2026 , 7:10:02 প্রিন্ট সংস্করণ

    সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার যুবক। ছবি: আইএসপিআর।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জানা গেছে, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫০৪ সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়।

    গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর জানায়, আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণার পর অর্থাৎ গত ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা করা হয়েছে ১৫৩টি অস্ত্র ও ১ হাজার ৮৩৪টি গোলাবারুদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ