• অর্থনীতি

    ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

      প্রতিনিধি 30 January 2026 , 6:53:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ৫ টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এসব ডলার কেনা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে। ডলার কেনার ক্ষেত্রে কাট-অব হারও নির্ধারণ করা হয় একই দামে।

    বিজ্ঞাপন

    এর আগে চলতি জানুয়ারিতেই একাধিক দফায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ২০ জানুয়ারি ২টি ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়। তারও আগে ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়। এসব ক্ষেত্রেও প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ ছাড়া, চলতি মাসের ৬ জানুয়ারি ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসেই এখন পর্যন্ত মোট ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার কেনা হয়েছে। আর পুরো ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

    অপরদিকে, সর্বশেষ ২৯ জানুয়ারির কেনাসহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বেশি। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভ ব্যবস্থাপনার অংশ হিসেবেই এসব ডলার কেনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত