• বিনোদন

    অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

      প্রতিনিধি 27 January 2026 , 2:08:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একসময় অভিনয় ও সৌন্দর্য দিয়ে তুমুল দর্শকপ্রিয় হয়ে ওঠেন বলিউডি অভিনেত্রী রিমি সেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই অভিনয়ে অনিয়মিত হয়ে ওঠেন। হারিয়ে যান সিনেপর্দা থেকে। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে স্ক্রিনে নয়; অন্য এক পরিচয়ে। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রিয়েল এস্টেট ব্যবসায়ী। এই পেশায় তাকে নতুন পরিচয়ে শিরোনামে তুলে এনেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ২০১৫ সালে রিমি সেন রিয়েলিটি টেলিভিশন শো বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন। এরপর বিনোদন জগৎ ছেড়ে দেন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে ব্যবসা করছেন। সেখানে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছেন।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন সেই কথাই জানালেন। বললেন, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব, যা তাকে এই কঠিন প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সাহায্য করেছে।

    বিজ্ঞাপন

    দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবির কারণে রিমি সেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জনও ছড়ান।

    হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ তো আমাকে নিয়ে কথা বলছেন। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি- এর বাইরে কিছুই না।’

    সমালোচকদের উদ্দেশে রিমি সেন বলেন, ‘হয়তো সাম্প্রতিক ছবিতে আমার ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কাউকে ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় এটা খারাপ হয়েছে, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়- আমি আমার ডাক্তারদের সেটা জানাব।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা