• অর্থনীতি

    প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে দেয়া হবে নগদ প্রণোদনা

      প্রতিনিধি 27 January 2026 , 1:08:38 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন।

    সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বিজ্ঞাপন

    সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নেয়া হয়েছে।

    তিনি বলেন, অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী বাংলাদেশি যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন, তাহলে সেই বিনিয়োগের ওপর ১ দশমিক ২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। এটি প্রবাসীদের জন্য একটি স্বীকৃতিস্বরূপ প্রণোদনা, যা প্রবাসী আয়ের বিদ্যমান ক্যাশ ইনসেনটিভ ব্যবস্থার মতোই কাজ করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:15 PM ফ্যাসিস্টের বিরুদ্ধে কারিনা ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ 3:44 PM চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর 3:22 PM নিরাপত্তা শঙ্কায় চীনা উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা 2:35 PM বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:45 PM ১৭ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:10 PM বাংলাদেশের কাছে পাকিস্তান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ যুদ্ধবিমান হস্তান্তর 12:52 PM আজহারীর ‘ডিপফেইক’ ভিডিও বানিয়ে প্রতারণা, গ্রেপ্তারের পর ২ আসামি রিমান্ডে 12:28 PM ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত 11:57 AM কানাডার ফান্ডিং বন্ধ করে দিলো আইসিসি 11:46 AM টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান