• আন্তর্জাতিক

    ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫

      প্রতিনিধি 26 January 2026 , 11:32:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলায় দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন।

    এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে জানা গেছে এসব তথ্য।

    প্রশাসনসূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

    বিজ্ঞাপন

    ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল- তা এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে মনোযোগ দিচ্ছেন।

    দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেছেন, “আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।”

    উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে- উল্লেখ করে রোনালিন আরও বলেন, “এই মূহূর্তে আমাদের কর্মীসংকট চলছে। উদ্ধার তৎপরতাকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে তৎপরতা চালাচ্ছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ এই তৎপরতার সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছে।”

    প্রসঙ্গত, ১১ কোটি ৬০ লাখ মানুষ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১