• আন্তর্জাতিক

    মুক্তিযুদ্ধের সময়ের প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

      প্রতিনিধি 25 January 2026 , 7:57:13 প্রিন্ট সংস্করণ

    প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসীর কাছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরা প্রখ্যাত সাংবাদিক, স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তার সাবেক সহকর্মী ও খ্যাতনামা সাংবাদিক সতীশ জ্যাকব। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ সরকার।

    বিজ্ঞাপন

    ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের সংবাদ জানার অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস। তার কণ্ঠ শোনার জন্য প্রতিদিন অধীর অপেক্ষায় থাকতেন অসংখ্য মানুষ।

    উল্লেখ্য, মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে। পেশাগত জীবনের বড় অংশ তিনি কাটিয়েছেন ভারতে। টানা প্রায় ২০ বছর তিনি নয়াদিল্লিতে অবস্থান করে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের গণমাধ্যমে তাকে বিবিসির অন্যতম খ্যাতনামা বিদেশি সংবাদদাতা হিসেবে বর্ণনা করা হয়। তার মৃত্যুর খবরে বিবিসি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে তিনি পরিচিত ছিলেন বিবিসির ‘ভয়েস অব ইন্ডিয়া’ হিসেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ