• বিনোদন

    নতুন রূপে তাক লাগালেন জয়া, মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

      প্রতিনিধি 23 January 2026 , 6:15:45 প্রিন্ট সংস্করণ

    নতুন রূপে তাক লাগালেন জয়া, মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্তরা। এর মধ্যে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের ভূমিকায়।

    অপরদিকে, ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে সরব উপস্থিতি তার। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান।

    বিজ্ঞাপন

    সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে। নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন-‘জয়ার রূপ এখনো আগের মতোই’।

    জয়া আহসান ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্ত-অনুরাগীর প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। উল্লেখ্য: অভিনয় গুণে সবসময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো সিনেমায় তার শক্তিশালী উপস্থিতি দর্শকমনে মুগ্ধ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয় 11:05 AM স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে 5:22 PM বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই 4:54 PM ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ