• খেলা

    বিপিএল : শেরে বাংলার সামনে জনস্রোত

      প্রতিনিধি 23 January 2026 , 4:15:57 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সূচি অনুযায়ী ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়, গেট খুলেছে বিকেল সাড়ে ৩টায়। অথচ ঘড়ির কাঁটায় ১২টা বাজার আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশে পাশে ভিড় করা শুরু করেন দর্শকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের জার্সি পরে স্টেডিয়ামের ৫টি গেটের সামনে দুপুর থেকেই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছেন দর্শকরা।

    বিজ্ঞাপন

    গত ২৬ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের বিপিএলের। এরপর ২৮ দিন, ৩৩ ম্যাচ আর নানা আলোচনা-সমালোচনা শেষে আর কয়েক ঘণ্টা পরই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে দ্বাদশ আসরের। এবারের আসরের ফাইনাল দেখার জন্য ম্যাচ শুরুর রীতিমত ৪-৫ ঘণ্টা আগে থেকেই দর্শকরা স্টেডিয়ামের সামনে এসে হাজির।

    বেলা ৩টা ২০ মিনিটে খুলে দেওয়া হয় সব গেট। এরপর নদীর স্রোতের মতো একে একে ঢুকতে শুরু করেন দর্শকরা, মাঠে ঢুকে আগেভাগে নিজের সিট দখলে নেওয়াই মূল উদ্দেশ্য।

    গ্রুপ পর্বে দুই দল দুবার মুখোমুখি হয়েছিল। সেখানে দু’দলই একটি করে ম্যাচ জেতে। প্রথম দেখায় চট্টগ্রাম দুই উইকেটে রাজশাহীকে হারালেও দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের জয়ে সেই হারের মধুর প্রতিশোধ নেয় রাজশাহী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন