• লাইফস্টাইল

    খেজুর গুড় ‍দিয়ে ক্ষীর তৈরির রেসিপি

      প্রতিনিধি 22 January 2026 , 7:39:53 প্রিন্ট সংস্করণ

    খেজুর গুড় ‍দিয়ে ক্ষীর তৈরির রেসিপি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতের সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় খাবারের নাম, খেজুর গুড়ের তৈরী ক্ষীর বা পায়েস। তাই এই সময়ে দোকানের মিষ্টি মুখে না পুরে ঘরে তৈরি ক্ষীর খেতে পারেন। যা খেতেও মুখরোচক এবং পুষ্টিকর। জেনে নিন খেজুর গুড় ‍দিয়ে ক্ষীর তৈরির রেসিপি-

    যেসব উপকরণ লাগবে: দুধ ১ লিটার, খেজুর গুড় ২ কাপ, এলাচি ও দারুচিনি ২-৩ পিস করে, আতপ চাল ২ কাপ, নারকেল কোরা ১ কাপ।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি: প্রথমে হাঁড়িতে দুধ ফুটিয়ে নিন। এরপর তাতে চাল দিন। চাল সেদ্ধ হলে এলাচি ও দারুচিনি দিয়ে রান্না করুন। এর মধ্যে খেজুরের গুড় আলাদা হাঁড়িতে পানি দিয়ে তরল করে নিন।

    এবার রান্না ক্ষীরের মধ্যে ধীরে ধীরে ঢেলে দিন। পরে নাড়াচাড়া করে বেশির ভাগ কোরানো নারকেল দিয়ে দিন। আঠালো হলে নামিয়ে ফেলুন। যে পাত্রে বা বাটিতে পরিবেশন করবেন, তাতে ঢেলে ফ্রিজে রেখে দিন। এরপর আবার নারকেল অথবা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম 11:27 AM বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ 11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার