• বিনোদন

    বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল, গুঞ্জন তুঙ্গে!

      প্রতিনিধি 17 January 2026 , 5:43:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর–এর প্রেম নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো। শোনা যাচ্ছে, সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তারকা জুটি।

    ফ্রি প্রেস জার্নাল–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) ধানুশ ও ম্রুণাল নাকি বিয়ে করতে যাচ্ছেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এই বিয়ে হওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

    ধানুশ ও ম্রুণালের সম্পর্কের আলোচনা শুরু হয় তাদের একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যাওয়ার পর। বিশেষ করে গত বছর ‘সন অব সরদার ২’ সিনেমার স্ক্রিনিংয়ে ম্রুণালে সঙ্গে ধানুশের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সে সময় বিষয়টি পরিষ্কার করেছিলেন ম্রুণাল।

    তিনি জানিয়েছিলেন, “ধানুশ ‘সন অব সরদার ২’ এর অনুষ্ঠানে এসেছিলেন। এতে ভুল বোঝার কিছু নেই। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।”

    এর আগে এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর স্পষ্ট করে বলেন, “ধানুশ আমার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন।”

    নিউজ১৮–এর এক প্রতিবেদনে এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “তাদের সম্পর্কটা এখনো নতুন। আপাতত প্রকাশ্যে বা মিডিয়ার সামনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে একসঙ্গে বাইরে বেরোতে বা ক্যামেরায় ধরা পড়তে তারা স্বচ্ছন্দ। বন্ধুরাও তাঁদের সম্পর্ক নিয়ে খুশি, কারণ মূল্যবোধ ও চিন্তাভাবনায় তাঁরা বেশ মিল।”

    ১৮ বছর দাম্পত্য জীবনের পর ২০২২ সালে পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত–এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ধানুশ। তাদের দুই সন্তান রয়েছে।

    সূত্র এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:35 PM অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের 1:12 PM অফসাইডের নতুন নিয়ম: ডিফেন্ডারের পুরো শরীর না ছাড়ালে রেহাই পাবেন স্ট্রাইকার 12:56 PM সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা 12:44 PM ক্রিকেটের দুই মোড়লের কাছ থেকে নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন রশিদ খান 12:25 PM বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী 12:06 PM বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 11:42 AM লিটনের শততম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 7:00 PM ৬ সংস্থা বিলুপ্ত, গঠিত হচ্ছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা 6:33 PM দেশে ১২ বছরের গ্যাস মজুত আছে: জ্বালানি মন্ত্রী 6:09 PM ‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ