• জাতীয়

    রাজধানীতে আবারও ভূমিকম্প

      প্রতিনিধি 27 November 2025 , 4:35:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে এর কেন্দ্রের দূরত্ব ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে।

    এর আগে বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরে এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগর এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের টেকনাফ।

    গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

    বিজ্ঞাপন

    শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এ পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।

    এর পরদিন শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়।

    ওইদিন সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয়। এরমধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এরমধ্যে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা