• খেলা

    টি-টোয়েন্টি সিরিজে সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড

      প্রতিনিধি 27 November 2025 , 1:43:38 প্রিন্ট সংস্করণ

    আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড
    আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। আগের সিরিজের ভুলের পুনরাবৃত্তি না করে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কঠিন অবস্থা থেকে বের হয়ে আসায় মনোযোগ দিতে চান কাপ্তান লিটন। টেস্ট সিরিজের পর এবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

    ২০২৫ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ তে সিরিজ হেরেছে টিম বাংলাদেশ। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টাইগাররা।

    ২০২৫ সালে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সমান ১৩ ম্যাচে জয় ও পরাজয় নিয়ে টাইগাররা চাইবে আরও কয়েকটি ম্যাচ জিতে বছর শেষ করতে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভুলগুলোকে পুনরাবৃত্তি না করে ম্যাচের কঠিন পরিস্থিতে নিজেদের সেরা খেলাটা খেলতে চান লিটন।

    বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ক্রিকেটে কিছু কিছু সিরিজ যায় খেলোয়াড়দের যখন তারা খারাপ খেলে। তারা আবার ভালো ব্যাট করবে এবং আমি আশাবাদী তারা এ সিরিজে ঘুরে দাঁড়াবে।’

    বিজ্ঞাপন

    সর্বশেষ ৫ বারের দেখায় বাংলাদেশের জয় ৩টিতে, আইরিশদের জয় ১টিতে। শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক।

    লিটন দাস বলেন, ‘ক্রিকেটে প্রতিটা টিমকে সম্মান করতে হবে। যেদিন যে দল ভালো করবে তাদের পক্ষেই গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার।’

    বছরজুড়ে সবচেয়ে বেশি রানের ধারায় ছিলেন ওপেনার তানজিদ তামিম। ২৪ ম্যাচে পাওয়ার প্লেতে ১৩৬ স্ট্রাইক রেটে করেছেন সর্বোচ্চ ৭টি অর্ধশতক ও এছাড়া অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় দলের হয়ে অবদান রেখেছেন সবচেয়ে বেশি। বোলিংয়ে নেতৃত্ব লেগ স্পিনার রিশাদ হোসেন। ২৩ গড়ে নিয়েছেন সর্বোচ্চ ২৯ উইকেট। এছাড়া ২৩ উইকেট আছে মোস্তাফিজের ঝুলিতে।

    সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের মোটামুটি ধারাবাহিকতা থাকলেও বিপরীত চিত্র আয়ারল্যান্ডের। বছরজুড়ে ৬টি ম্যাচ খেলে ৪টিতে হার ও দুই ম্যাচে বৈরী আবহাওয়ার কাছে থামে আইরিশরা।

    আইরিশদের হয়ে ব্যাটিংয়ে হ্যারি টেক্টর আছেন দারুন ছন্দে। সেই সাথে টেস্ট সিরিজে দারুণ করেছেন লরকান টাকার। বোলিংয়ে ক্রেইগ ইয়ং ও মার্ক এইডার রাখতে পারেন বিশেষ অবদান।

    চট্টগ্রাম স্টেডিয়াম বরাবরই ব্যাটিংবান্ধব। এই মাঠে ১ম ইনিংসে গড় রান ১৬০। আগে ব্যাটিংয়ে নামা দল সর্বোচ্চ ৬০ শতাংশ ম্যাচ জেতার রেকর্ড আছে।

    সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের উত্থান পতন থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে লিটন বাহিনী।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা