• জাতীয়

    যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত

      প্রতিনিধি 27 September 2025 , 6:20:55 প্রিন্ট সংস্করণ

    মণিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প
    মণিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর উপজেলায়। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।

    যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে,মণিরামপুর এলাকায়। যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প।

    বিজ্ঞাপন

    মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিষাত জামান বলেন, ‘৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অধিকাংশ মানুষ সেটি বুঝতেও পারেনি। উপজেলা পর্যায়ে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকের ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

    এর আগে, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ভারতের আসাম অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আসাম উপত্যকা ও হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের মৃদু ভূমিকম্প ভূতাত্ত্বিকভাবে স্বাভাবিক ঘটনা হলেও ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প