• জাতীয়

    আইন-শৃঙ্খলা ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি

      প্রতিনিধি 21 December 2025 , 8:07:48 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন ভবন অডিটরিয়ামে সভায় কথা বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে-নির্বাচন ভবন অডিটরিয়ামে এসব কথা বলেন, নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

    ইসি বলেন, এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায়, বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    অপরদিকে, রোববার নির্বাচন ভবনে দুপুর ২টা ৫০ মিনিটে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ৪ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ ছাড়াও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও সিইসির সভাপতিত্বে বৈঠকে-প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনী প্রধান ও তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশ নেন।

    এরও আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন-সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উল্লেখ্য, ভোটের তফসিল ঘোষণার পর ৩ বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম সাক্ষাৎ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প