• আইন-আদালত

    দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

      প্রতিনিধি 27 November 2025 , 3:03:48 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেন।

    রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও, ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে-এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়েছে। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন।

    গত ৩ নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয়েছে জোটভুক্ত দলগুলোর ভোটারদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। এর আগে কোনো দল জোটের শরিক অন্য দলের প্রতীকে ভোটে অংশ নিতে পারত। এই সিদ্ধান্তের খসড়া ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছিল।

    নতুন বিধান নিয়ে বিএনপি ও কিছু ছোট দলের আপত্তি থাকলেও, সরকারের নীতিগত সিদ্ধান্তে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা