• খেলা

    নারী বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট

      প্রতিনিধি 2 November 2025 , 9:53:31 প্রিন্ট সংস্করণ

    নারী বিশ্বকাপের ফাইনালে ভারতের একটি শর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। তবে একবারও স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার প্রথমবারের মতো রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বপ্ন ছুঁইতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েদের ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। যে দল জিতবে তারাই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করবে।

    বিজ্ঞাপন

    ঘরের মাঠ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরুটাও দারুণ পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত ৪৫ রানে বাঁহাতি ব্যাটার মান্ধানা আউট হলে তাদের জুটি যায় ভেঙে। মান্ধানা ফিফটি না পেলেও পেয়েছেন শেফালি। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ওপেনার।

    ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা যে পাওয়া হয়নি তার। ৭ চার ও ২ ছক্কায় সাজানো ৮৭ রানের ইনিংসটি অবশ্য তার ক্যারিয়ারসেরা। শেফালির মতো পরে ফিফটি তুলে নিয়েছেন দিপ্তি শর্মাও। শেষ বলে রানআউট হওয়ার আগে খেলেছেন ৫৮ রানের ইনিংস।

    তার এই ইনিংসেই তিন শ ছুঁই ছুঁই স্কোর পায় ভারত। মাঝে অবশ্য অবদান রেখেছেন জেমিমাহ রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০) ও রিচা ঘোষরাও (৩৪)। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়াবোঙ্গা খাকা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯