• খেলা

    ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোপুরি নির্বাচকদের: লিটন

      প্রতিনিধি 26 November 2025 , 5:18:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে কোনো তথ্য পাননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগে সোমবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

    সাধারণত প্রতি সিরিজের দল ঘোষণার আগে কোচ ও অধিনায়ককে নিয়ে বৈঠক করেন নির্বাচকরা। কারা দলে থাকছেন, কারা বাদ পড়ছেন-সে তথ্য জানানো হয় সেখানেই। কিন্তু এবারের সিরিজে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেন লিটন।

    লিটন বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোপুরি নির্বাচকদের কল। কেন আমাকে আগে জানানো হয়নি, তা জানি না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছে। এতদিন জানতাম, অন্তত ক্যাপ্টেনকে জানানো হয় কোন প্লেয়ার ঢুকছে বা কে বাদ পড়ছে।’

    বিজ্ঞাপন

    তিনি মনে করেন, শামীমকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই। ‘আমি শামীমের বাদ যাওয়ার কোনো কারণ দেখি না। সে দলে থাকলে ভালো হতো,’ বলেন লিটন।

    এর আগে নির্বাচক প্যানেল ও বোর্ডের পক্ষ থেকে লিটনকে জানানো হয়েছিল যে, যে দল তাকে দেওয়া হবে সেটি নিয়েই মাঠে ফল আনতে হবে। সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই ছিল লিটনের আক্ষেপ।

    অধিনায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে দেওয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা না-চাই-এসব বলার সুযোগ আমার নেই। এতদিন জানতাম একজন ক্যাপ্টেন হিসেবে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন জানলাম, যে দল দেওয়া হবে সেটিই মাঠে নামাতে হবে।’

    সাম্প্রতিক সময়ে ভালো রান না করলেও শামীমের প্রতি নিজের সমর্থনের কথা আবারো জানান লিটন দাস। তিনি বলেন, ‘প্রত্যেক প্লেয়ার থেকে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করা যায় না। শামীম কয়েক সিরিজ দারুণ খেলেছে, যা আমাদের খুব দরকার ছিল। দুই-তিন সিরিজ ভালো না খেলেই তাকে বাদ দেওয়াটা তার জন্য হতাশাজনক। একজন ক্যাপ্টেন হিসেবে তাকে ব্যাক দিতে না পারায় আমি সত্যিই দুঃখিত।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা