• খেলা

    এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

      প্রতিনিধি 24 November 2025 , 3:56:51 প্রিন্ট সংস্করণ

    ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল
    ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫–০ গোলের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গোলের উৎসবে মেতে ওঠে লাল-সবুজের তরুণেরা। ব্রুনাইয়ের জালে আটবার বল জড়িয়ে ৮–০ ব্যবধানে আরেকটি বড় জয় তুলে নেয় তারা।

    যদিও গোলের বন্যা হয়েছে, বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।

    ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখাতে থাকে। ১৩তম মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে গোলের খাতা খোলেন। দশ মিনিট পর রিফাত দুই রক্ষককে কাটিয়ে ঝাঁকুনি দরানো শটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিদুয়ানের থ্রু পাস থেকে ফয়সাল তৃতীয় গোলটি করেন। মিনিট খানেকের মধ্যে মানিকের দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।

    বিজ্ঞাপন

    বিরতির পরেও একই ছন্দে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই রিদুয়ানের দারুণ ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের লং রেঞ্জ শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে রিফাত সহজ গোলে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

    এর দুই মিনিট পর ডি-বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিফ ঠান্ডা মাথার ফিনিশে দলের সপ্তম গোল করেন। ৭৯ মিনিটে বায়েজিদের নিখুঁত শটে বাংলাদেশের গোলসংখ্যা থামে ৮–০তে।

    এমন বড় জয়ের পর সন্তুষ্ট দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে—তাই বড় জয় এসেছে। আগামী ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

    এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে জায়গা পাবে।

    বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে চীন ও বাহরাইনকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা