...
  • খেলা

    বাংলাদেশের টেস্ট অভিষেকের রজত জয়ন্তী

      প্রতিনিধি 10 November 2025 , 1:22:53 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রিকেটের সবচেয়ে অভিজাত ক্লাব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক আজ থেকে ঠিক ২৫ বছর আগে এই দিনে।

    ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালের মার্চে। মাস-দিন ধরে একেবারে নিখুঁত হিসাবে না গেলে টেস্ট ক্রিকেটের বয়স এখন ১৪৮ বছর। প্রথম টেস্টের দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে পদচারণও ঠিক ১৪৮ বছর ধরে।

    বিজ্ঞাপন

    ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পর টেস্ট পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আবাহন দক্ষিণ আফ্রিকার। প্রথম টেস্টের প্রায় এক যুগ পর, ১৮৮৯ সালের মার্চেই দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার তাই ১৩৬তম বছর চলছে। পর্যায়ক্রমে বাকি দেশগুলোর কথা যদি বলে যাই-টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯৭ বছর, নিউজিল্যান্ড ৯৫, ভারত ৯৩, পাকিস্তান ৭৩, শ্রীলঙ্কা ৪৩ ও জিম্বাবুয়ে ৩৩ বছর। টেস্ট পরিবারে বাংলাদেশের জুনিয়র দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের এটি সপ্তম বছর চলছে।

    টেস্ট ক্রিকেটের সঙ্গেও এই ভূখণ্ডের অনেক পুরোনো পরিচয়। স্বাধীনতার আগেই ঢাকায় ৭টি টেস্ট ম্যাচ হয়েছে।সেটা অবশ্যই পাকিস্তানের অংশ হিসাবে ।প্রথম প্রতিপক্ষ ছিলো ভারত।
    ২০০০ সালের আজকের দিনেই (১০ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ তখনো প্রতিপক্ষ ছিলো ভারত।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.