• খেলা

    আলজেরিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন তাগলিয়াফিকো

      প্রতিনিধি 13 June 2026 , 12:51:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একের পর এক চোটের ধাক্কায় লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ কেবলই বাড়ছে। পেশির চোটের কারণে এবার ছিটকে গেলেন নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেশির চোটের কারণে আর্জেন্টিনার ডিফেন্ডার আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না।

    আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তাগলিয়াফিকোর বাঁ পায়ের কাফ মাসলে চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আর্জেন্টাইন কোচিং স্টাফ তাকে নিয়ে কোনো প্রকার তাড়াহুড়ো করতে রাজি নন। তারা ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন, যাতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। অবশ্য পুরো বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।

    বিজ্ঞাপন

    টিওয়াইসি জানিয়েছে, গত রোববার হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি খেলার সময় থেকেই এই চোটে ভুগছিলেন তাগলিয়াফিকো। সে ম্যাচে তিনি মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তাঁর বাঁ পায়ের কাফ মাসলে চোটের বিষয়টি নিশ্চিত হয়। গত রাতে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের চিকিৎসকরা বৈঠকে বসেন এবং এরপর থেকেই তার ফিজিওথেরাপি শুরু হয়েছে।

    আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ আশা করছে, আগামী ২২ জুন দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাগলিয়াফিকোকে পাওয়া যাবে। যদিও সবকিছু নির্ভর করছে তার সেরে ওঠার ওপর। চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, কারণ দলের মূল ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। এমনকি পরিস্থিতি আরও জটিল হলেও, নকআউট পর্বে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

    বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। টিওয়াইসি স্পোর্টস লিখেছে, এই ম্যাচে তাগলিয়াফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনার খেলার জোরাল সম্ভাবনা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:01 PM প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী 4:34 PM ফিফার বিরুদ্ধে বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জরুরি বৈঠক 3:43 PM বিশ্বকাপজয়ী রুল্লিকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি 2:10 PM ক্রিকেটকে বিদায় বললেন রাহানে 1:16 PM মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন 12:34 PM আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার 11:51 AM আমির খানকে হত্যার হুমকি 11:17 AM ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো নিউজ নাই: তামিম 6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের