• খেলা

    মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি

      প্রতিনিধি 11 May 2026 , 5:05:08 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। এরপর পাল্টা প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। মাঝে বৃষ্টিতে দ্বিতীয় সেশন ভেসে গেলেও মনোযোগে চিড় ধরাতে পারেনি এই দুই ব্যাটারের। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। যদিও তৃতীয় সেশনে উইকেট হারিয়েছেন মুমিনুল।

    বিজ্ঞাপন

    ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ২৭ রানের লিড পাওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৫ রানে।

    মুমিনুল ৫৬ রান করে আউট হলেও শান্ত ৫০ রানে অপরাজিত আছেন। আজকের ইনিংসের মাধ্যমে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০০০ রান করেছেন মুমিনুল। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার হাঁকালেন টানা ৫টি ফিফটিও। আর শান্তর এটি ষষ্ঠ টেস্ট ফিফটি।

    আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ সকালের শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ১৫ রানের মাথায় এলবিডব্লিউয়ের শিকার হন মাহমুদুল হাসান জয়। দলীয় ২৩ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলামও। এরপরই প্রতিরোধ গড়েন শান্ত ও মুমিনুল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়