• খেলা

    পাকিস্তান সিরিজে সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই

      প্রতিনিধি 5 March 2026 , 12:09:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ জোরেশোরেই আলোচনা শুরু হয়েছে। এমনও গুঞ্জন উঠেছিল, ঘরের মাঠে ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়েই বাংলাদেশের জার্সিতে আবারও খেলতে যাচ্ছেন তিনি। তবে সেই সম্ভাবনা আপাতত নেই।

    শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে। সেগুলো সুরাহা করেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।

    বিজ্ঞাপন

    সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে বিসিবি। তারকা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’

    যদিও সাকিবকে দলে ফেরানোর পরিস্থিতি এখনো হয়নি। এদিকে, দুয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে, পাকিস্তান সিরিজের দল। জানা গেছে, সাকিবকে সেই স্কোয়াডে রাখার ব্যাপারে নির্বাচকদের কাছে কোনো নির্দেশনাও আসেনি।

    সাকিব দেশে ফিরলেও যে হঠাৎ করে দলে জায়গা পাবেন, বিষয়টি এমনও নয়। আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার