• খেলা

    খেলা শুরু হতে দেরি, কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে

      প্রতিনিধি 29 April 2026 , 3:10:04 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায়নি। যারা খেলা দেখতে এসেছেন, সবাই আশ্রয় নিয়েছেন গ্যালারির ছাদের নিচে। কারণ তো সবারই জানা; বৃষ্টি। প্রকৃতি প্রতিকূল থাকায় চট্টগ্রামে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হতে দেরি হচ্ছে।

    ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। সে হিসেবে টসের নির্ধারিত সময় ছিল দেড়টা। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এমনকি টস শুরুর সময় পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি আরও বেড়েছে। এই রিপোর্ট লেখার সময় পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে আউটফিল্ডের বেশিরবাগ অংশ খোলা রাখা হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় চিন্তা নেই কর্তৃপক্ষের।

    বিজ্ঞাপন

    বৃষ্টি থেমে দুপুর ৩টা ১০ মিনিটের খেলা শুরু হলে পুরো ২০ ওভারের ম্যাচই হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। ম্যাচ হবে কি হবে না, এই সিদ্ধান্তের জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এই সময়ের মধ্যে খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হলে উভয় দল ৫ ওভার করে খেলবে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হবে।

    বেলা ১২টার দিকে দুই দলের ক্রিকেটারদের মাঠে আসার কথা ছিল। কিন্তু তুমুল বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তাতেও অবশ্য লাভ হয়নি। বৃষ্টি মাথায় করে দুপুর ১টার পর পরই মাঠে আসে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

    সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিতের সুযোগ লিটন দাসের দলের সামনে। কিন্তু বৃষ্টিতে শেষ পর্যন্ত মাঠে বল না গড়ালে অপেক্ষা বাড়বে; ট্রফি জয়ের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে স্বাগতিকদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়