• জাতীয়

    ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’

      প্রতিনিধি 26 April 2026 , 11:53:47 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর এক সংলাপে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একসময় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।

    বিজ্ঞাপন

    শনিবার (২৫ এপ্রিল) রাতে বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় তারেক রহমান বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। পরবর্তীতে তিনি স্বল্প সময়ের জন্য দেশে আসেন।

    সালেহ শিবলী আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে যে ভাষায় সমালোচনা করা হচ্ছে, তা শালীনতার মধ্যে পড়ে না। গালিগালাজকে বাকস্বাধীনতা বলা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

    একই সংলাপে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানান, সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:53 AM ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’ 11:24 AM আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল, কোন রুটে কত? 6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 5:42 PM বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল 5:34 PM কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 4:55 PM বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: মুশতাক আহমেদ 4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ